1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে ওসি অজয়কে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি দেলোয়ারকে বরণ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ওসি অজয়কে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি দেলোয়ারকে বরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ওসি অজয়কে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি দেলোয়ারকে বরণ

হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি অজয় চন্দ্র দেবকে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০ ঘটিকায় বানিয়াচং থানা চত্তরে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী ওসি অজয় চন্দ্র দেব, নবাগত ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, সাবেক চেয়ারম্যান রেখাছ মিয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,

প্রিয়তোষ রঞ্জন দেব, ইন্সপেক্টর নুরে আলম, এস আই হারুন, এস আই জসিম উদ্দিন, এস আই সামছুল আরেফিন, এ এস আই হারুন, সাবেক ছাত্র নেতা আব্দুল হালিম সুহেল, কনেস্টবল নিকিল দাস, মহিউদ্দিন প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, থানায় কর্মরত সকল পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী ওসি অজয় চন্দ্র দেব বলেছেন, আমি চাকুরী জীবনে বানিয়াচংয়ে এক বছর ছিলাম। এখানের মানুষ খুবই হেল্পপুল। চাকুরী জীবনে যেখানেই থাকি বানিয়াচং আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নবাগত ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, আমি এবং অজয় এক সাথে চাকুরীতে যোগদান করেছি। একজন ভাল অফিসার ও টিম লিডার হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

এছাড়া বানিয়াচংয়ের আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে তিনি সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি আরো বলেন, বানিয়াচং থানার দরজা সব সময় সেবা প্রত্যাশীদের জন্য উন্মুক্ত থাকবে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন অফিসার ইনচার্জ হিসেবে অজয় চন্দ্র দেব খুবই পরিশ্রমি মানুষ ছিলেন। আমার দেখা ভাল অফিসারদের তিনি একজন। তিনি নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে সঠিক ভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
19 July 2023

বানিয়াচংয়ে ওসি অজয়কে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি দেলোয়ারকে বরণ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD