1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আব্দুর রকিব, শায়েস্থাগঞ্জ (হবিগঞ্জ)
  • রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে কয়েকজন।

রোববার (৪ জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে অটোরিকশা চালক রফিক মিয়া (৪৫), আজমিরিগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুসা মিয়া (৬০), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৬)।

জানা গেছে, রোববার সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে। বাস চালক পালিয়ে গেছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
04 June 2023

হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD