1. sm.khakon@gmail.com : bkantho :
মেলান্দহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

মেলান্দহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি
  • বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
মেলান্দহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুর মেলান্দহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
৩০মে (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নে ঝাউগড়া বাজারে মৃত্যুবার্ষিকী  উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
উপজেলা ঝাউগড়া ইউনিয়ন  বিএনপি’র সভাপতি আঃ আলিমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র  শ্রমিকদলের সভাপতি জয়নাল আবেদিন, যুবদলের সাবেক আহব্বায়ক রেজাউল করিম, যুবদলের সুমনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তৎকালীন আওয়ামী দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ও আওয়ামী দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
31 May 2023

মেলান্দহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD