1. sm.khakon@gmail.com : bkantho :
সব ধর্ম-গোত্র-বর্ণের মানুষ মিলে সুন্দর বানিয়াচং গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক ইশরাত জাহান - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সব ধর্ম-গোত্র-বর্ণের মানুষ মিলে সুন্দর বানিয়াচং গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক ইশরাত জাহান

হবিগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে সাম্প্রদায়িক সহিংসতা-জঙ্গিবাদ ও দাঙ্গা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ডা:

হবিগঞ্জের বানিয়াচংয়ে সাম্প্রদায়িক সহিংসতা-জঙ্গিবাদ ও দাঙ্গা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ডা: ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লীসঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

উপজেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, জেলা এনএসআই’র উপ-পরিচালক মো: আজমল হোসেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আরফান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সব ধর্ম-গোত্র-বর্ণের মানুষ মিলে সুন্দর বানিয়াচং গড়ে তুলতে হবে। বানিয়াচংয়ের বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি দাঙ্গা-হাঙ্গামার বিষয়টি আমাদের ভাবিয়ে তোলেছে। এর দায় কেউ এড়াতে পারেনা। ইশরাত জাহান আরো বলেন,সুন্দর বানিয়াচং গড়তে আমাদের সবাইকে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এসব রোধে বিশেষ ভুমিকা পালন করার কথাও বলেন। বানিয়াচংয়ে সম্প্রতি আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় আমরা ভীষণ লজ্জিত।

আমি মনে করি উপজেলার আইন শৃঙ্খলার উন্নতিতে ১৫ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকাই যথেষ্ট। তিনি দেশীয় সকল অস্ত্র আগামী ১০দিনের ভিতরে স্থানীয় ইউপি অফিসে জমা দেয়ার জন্য আহবান জানান।

অন্যতায় আইন অমান্য করে দেশীয় অস্ত্র ব্যবহারকারী ও সংগ্রহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সমাবেশে সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ১৪নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
16 May 2023

সব ধর্ম-গোত্র-বর্ণের মানুষ মিলে সুন্দর বানিয়াচং গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক ইশরাত জাহান

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD