1. sm.khakon@gmail.com : bkantho :
সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

ডেস্ক নিউজ
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।

দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে এ ব্যবস্থা চালু করা হচ্ছে। ডাক্তাররা এখন থেকে হাসপাতালে বসেই ব্যক্তিগত চেম্বারের মতো নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবা উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ এলাকা মানিকগঞ্জ সদর হাসপাতালের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন।

জাহিদ মালেক বলেন, প্রাথমিকভাবে ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হলো। পরবর্তী সময়ে সব হাসপাতালে এই সেবা চালু করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসকরা এই সুযোগ পাবেন। এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: টিটো মিয়া প্রমুখ।

সূত্র : বাসস

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
30 March 2023

সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD