1. sm.khakon@gmail.com : bkantho :
জামালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

জামালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে  নেতা-কর্মীরা।
‘জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবের  আদর্শের  ব্যানারে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার ২৯ মার্চ দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলি এলাকায় বিক্ষোভ মিছিলসহ  ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতা কর্মিরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লার সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক।
বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ করে বলেন, গত ১৭ মার্চ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী  খন্দকার মোশতাক আহমেদ ছিলো বলে মন্তব্য করেন।
২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
30 March 2023

জামালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD