1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি আব্দুল মজিদ খান। পাশে অতিথিবৃন্দ।

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় একটি র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ব্র্যাক ম্যানেজার উম্মে হাবিবা, এরিয়া ম্যানেজার মালা রাণী সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, এরশাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ফায়ার সার্ভিস কর্মকর্তা নব কুমার সিংহ প্রমুখ।

এছাড়া সাংবাদিক, বিভিন্ন কর্মকর্তা ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অগ্নিকান্ডে ও পানিতে ডুবে মৃত্যুবরণ কারী ৩ জনকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস থেকে চেক প্রদান করেন প্রধান অতিথিসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ।

পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
10 March 2023

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD