নবীগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
৯০
বার পড়া হয়েছে
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে নবীগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার -এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে ৬ জন ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।
Leave a Reply