1. sm.khakon@gmail.com : bkantho :
দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে ঢাকা - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে ঢাকা

বাংলা কণ্ঠ ডেস্ক রিপোর্ট
  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে ঢাকা । ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আবারো শীর্ষে। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫৯ নিয়ে বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে ২৩২ ও ২২৫ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী দুইটি স্থান দখল করেছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
21 December 2022

দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে ঢাকা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD