নবীনগর সাংবাদিক ঐক্য পরিষদের নব গঠিত কমিটি ঘোষনা সঞ্জয় সভাপতি , কয়েছ সম্পাদক
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
১১৯
বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি সঞ্জয় শীল, সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ বেপারী।
রোজ মঙ্গলবার (১৩/১২/২২) সকাল ১০ ঘটিকায় মৌচাক মার্কেটস্থ কার্যালয়ে সংগঠনটির ৪ বছর পূর্তিতে ১ বছর মেয়াদী এই কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে ১নং সহ-সভাপতি রুহুল আমিন চিশতী, ২ নং সহ-সভাপতি মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান খোকা, ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শিশু মিয়া, ২ নং সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রাসেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লা দুলাল, অর্থ সম্পাদক মোঃ হাসান উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক সোহেল আহম্মেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিবরিয়া সর্দার, ১ নং সদস্য চৌধুরী শরীফ রনি, ২ নং সদস্য আতিকুর রহমান, ৩ নং সদস্য জান্নাতুল সাফি, ৪ নং সদস্য নূর মোহাম্মদ রমিজ, ৫ নং সদস্য সৈকত শাহরিয়ার লেলিন ও ৬ নং সদস্য শেখ মিহাদ বাবু।
এ সময় নবীনগরের সাংবাদিকতার ইতিহাসে একের পর এক সৎ-সাহসী নিউজ ও স্বচ্ছ সাংবাদিকতায় সাংবাদিক ঐক্য পরিষদের ভূমিকা তুলে ধরে নিজেদেরকে আরো বেশি জনবান্ধব ও সাংগঠনিক শৃঙ্খলা ঐক্যবদ্ধ রাখতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply