1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল

ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম,নারায়নগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলীমকে হত্যার প্রতিবাদে সোমবার সকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে  শহরে কালো পতাকা মিছিল করা হয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে  সকাল ১১টার সময় শহরের খুশীর মোড় থেকে জেলা বিএনপির কালো পতাকা মিছিল বের হয়ে ইসলামিয়া সরকারী কলেজ মাঠ সংলগ্ন কদমতলা যেয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  সাইদুর রহমান বাচ্চু।

বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে ও হাতে কালো পতাকা নিয়ে  মিছিলে অংশ নেয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
11 October 2022

সিরাজগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD