1. sm.khakon@gmail.com : bkantho :
বাকিংহাম প্যালেস থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নতুন রাজার ফোন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বাকিংহাম প্যালেস থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নতুন রাজার ফোন

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
বাকিংহাম প্যালেস থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নতুন রাজার ফোন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেস থেকে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় টেলিফোন করে তিনি ধন্যবাদ জানান।সোমবার সকালে ব্রিটেনের প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকেও ধন্যবাদ জানান রাজা।

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনার প্রয়াত মহামান্য মা আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের একজন অসাধারণ প্রধানের মতো ছিলেন। তাঁর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান যে বাংলাদেশে তার সরকার প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লসকে তার সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) ১৯৯৭ সালে বাংলাদেশ সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজাকে বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস এবং কুইন কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।জবাবে রাজা চার্লস বলেন, ‘কুইন কনসোর্ট এবং আমি ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য অনেক অপেক্ষায় ছিলাম, তবে সাম্প্রতিক ঘটনাবলির কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে।’রাজা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশি ব্রিটিশ অভিবাসীদের শুভেচ্ছা জানান।সোমবার প্রয়াত রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন রাজার ব্যক্তিগতভাবে কথা বলার জন্য বাকিংহাম প্যালেস ফোন কলের সময় নির্ধারণ করে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
18 September 2022

বাকিংহাম প্যালেস থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নতুন রাজার ফোন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD