1. sm.khakon@gmail.com : bkantho :
রাষ্ট্রপতির সাথে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সাথে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির সাথে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সাথে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ। ছবিঃ সংগৃহীত

বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিরা সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন।

নবনিযুক্ত বিচারপতিরা হলেন বিচারপতি মো: শওকত উল্লাহ চৌধুরী, বিচারপতি মো: আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো: আমিনুল ইসলাম, বিচারপতি মো: আলী রেজা, বিচারপতি মো: বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো: বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি এ কে এম রবিউল হাসান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ব্রিফিংয়ে বলেন, হাইকোর্টের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে জনগণ যাতে দ্রুত বিচার পায়, সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশা পূরণে বিচার প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এই সময় সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
05 September 2022

রাষ্ট্রপতির সাথে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD