1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবিঃ বাংলা কণ্ঠ
সিরাজগঞ্জে সারাদেশে ন্যায়ে  বিএনপি, জামায়াতের মদদপুষ্ট সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট বুধবার সকাল ১১ টায় শহরের এসএস রোডস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠনের জেএমবি কর্তৃক একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উৎপত্তিস্থলে এসে শেষ হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের  সভাপতি এডভোকেট  কেএম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠনের জেএমবি কর্তৃক একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
 প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার সাবেক সহ-সভাপতি ইসহাক আলী,  কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.  জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম স্বজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৫ সালের এই দিনে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন কর্তৃক দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস এ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন। একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যে দেশব্যাপী পরিকল্পিত এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
17 August 2022

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD