1. sm.khakon@gmail.com : bkantho :
সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

বিশেষ প্রতিনিধি
  • রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। ছবিঃ সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

রোববার রাতে সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এর আগে রোববার সকাল থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিনেই সন্ধ্যায় পদ্মা সেতুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দু’জন মারাত্মক আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
25 June 2022

সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD