1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জ এক কৃষকের ৪টি গরু চুরি।। রাত জেগে পাহাড়ায় এলাকাবাসী - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

নবীগঞ্জ এক কৃষকের ৪টি গরু চুরি।। রাত জেগে পাহাড়ায় এলাকাবাসী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে কোন ভাবেই থামছে না চুরি। বেপরোয়া হয়ে উঠেছে চোরের দল।
এলাকায় চুরির ঘটনার ধারাবাহিকতায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সিরাজ মিয়া নামের এক কৃষকের ৪টি গরু চুরি হয়েছে। এক সাথে ৪টি গরু চুরি হওয়ায় নি:শ্ব হয়ে গেছেন ওই কৃষক।
জানাযায়, ১৩ মে শুক্রবার রাতে সিরাজ মিয়া তার গোয়াল ঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতের যে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল তালা ভেঙ্গে এক সাথে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তিনি সন্ধান পাননি। ক্ষতিগ্রস্ত কৃষক সিরাজ উদ্দিন জানান,গরু ৪টি চুরি হওয়ায় তিনি নি:শ্ব হয়ে গেছেন।
উল্লেখ্য,সম্প্রতি ইনাতগঞ্জ এলাকায় ব্যাপক হারে চুরি বৃদ্ধি পেয়েছি। গত প্রায় এক মাসে ১০/১২টি মটর সাইকেল চুরিসহ কয়েকটি সিদেল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেক কৃষক এলাকায় চুরি ঠেকাতে রাত জেগে পাহাড়া দিচ্ছেন। পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকায় অহরহ চুরির ঘটনা ঘটছে বলে মনে করছেন এলাকাবাসী। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
15 May 2022

নবীগঞ্জ এক কৃষকের ৪টি গরু চুরি।। রাত জেগে পাহাড়ায় এলাকাবাসী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD