1. sm.khakon@gmail.com : bkantho :
নারী কেলেঙ্কারির ঘটনায় ইউএনও ক্লোজড - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নারী কেলেঙ্কারির ঘটনায় ইউএনও ক্লোজড

করিমগঞ্জ সংবাদদাতা
  • রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে
নারী কেলেঙ্কারির ঘটনায় ইউএনও ক্লোজড
নারী কেলেঙ্কারির ঘটনায় ইউএনও ক্লোজড। ছবি সংগৃহীত

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেনকে ক্লোজড করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (৯ এপ্রিল) বিকালে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া করিমগঞ্জ নির্বাহী কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন।

সহকারী কমিশনার ভূমি উম্মে হাফসা নাদিয়া বলেন,আমি যতদুর শুনেছি করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রানালয় ক্লোজড করেছেন। তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে রিলিজ নিয়ে চলে গেছেন।

জানা গেছে, মনজুর হোসেন (১৭৩৩০) ৩৩তম বিসিএস, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময়ে মির্জাপুর থানার অন্তর্গত এক কলেজছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

এনিয়ে উক্ত ছাত্রী সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রানালয়ে একটি অভিযোগ পত্র দায়ের করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগে স্মারক নং-০৫. ৪১.৯৩০০.০০৩.০৭.০০৩.২০- ১০৪ এর ভিত্তিতে জেলা প্রশাসকের কার্য্যালয়, টাঙ্গাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর গোপনীয় শাখায় বৃহস্পতিবার (৭ এপ্রিল)সকাল ১১টায় তদন্ত কার্যে উক্ত ছাত্রী ও অভিযুক্ত ইউএনও মনজুর হোসেনকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেদিন থেকে তিনি আর করিমগঞ্জ আসেননি।

এ কেলেঙ্কারির ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ফলাও করে প্রকাশ হলে সারা দেশে তোলপাড় শুরু হয়। পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রানালয় তাকে ক্লোজড করে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
10 April 2022

নারী কেলেঙ্কারির ঘটনায় ইউএনও ক্লোজড

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD