📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
উপজেলা

বানিয়াচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

শেখ যোবায়ের আহমদ, বানিয়াচং (হবিগঞ্জ) :
শেখ যোবায়ের আহমদ, বানিয়াচং (হবিগঞ্জ) : প্রকাশিত: ২৬ November ২০২৬, ৬:১৮ pm

বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে এবং বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের যৌথ বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসেনের সভাপতিত্বে এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাশেম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাংবাদিক মোতাব্বির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসেন বলেন, “দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশীয় জাতের পশুপালন বাড়াতে পারলে প্রান্তিক খামারিরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনি উপজেলায় মাংস ও দুধের চাহিদাও পূরণ হবে।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও খামারিরা উপস্থিত ছিলেন। উদ্ভোধন শেষে একটি র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

Share this news as a Photo Card

26 November 2026

বানিয়াচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...