📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসেরতজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধননিষিদ্ধ ও পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকনহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ২৯৩তম উপশাখার উদ্বোধনচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসেরতজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধননিষিদ্ধ ও পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকনহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ২৯৩তম উপশাখার উদ্বোধনচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক 

গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসের

প্রকাশিত: November 23, 2026 | বিভাগ: জাতীয়, লিড নিউজ, শীর্ষ
গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসের
বাংলা কণ্ঠ ডেস্ক : চলতি নভেম্বর মাসে দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা দিয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এসব ধারাবাহিক হামলা অবিলম্বে বন্ধ এবং জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস এ আহ্বান জানান।
বিবৃতিতে ড. ইউনূস উল্লেখ করেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। এমনকি চট্টগ্রামে তাঁর নিজের পৈতৃক বাড়িটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে তাঁর দুই ছোট ভাই পরিবারসহ বসবাস করেন এবং যেখান থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল।
হামলার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। শুধু এ মাসেই প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। ওপরের মহলের নির্দেশেই অপরাধীরা এ ধরনের নাশকতা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ব্যাংকের মালিকানা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে ড. ইউনূস বলেন, হামলাকারীরা মিথ্যা দাবি করছে যে তিনি গ্রামীণ ব্যাংকের মালিক ও পরিচালক। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক এর ১ কোটি ১০ লাখ দরিদ্র ঋণগ্রহীতা—যাঁদের ৯৭ শতাংশই নারী। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার।
২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর থেকে ব্যাংকটির পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং কখনোই এর কোনো শেয়ারের মালিক তিনি ছিলেন না। তাই ব্যাংকের ওপর হামলা মানে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও জানানো হয়, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকেই সীমাবদ্ধ নেই; একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। হামলাস্থলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
একইসঙ্গে দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের এই নাশকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ড. ইউনূস।

Share this news as a Photo Card

23 November 2026

গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসের

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন