1. sm.khakon@gmail.com : bkantho :
তাহসিফ হত্যা মামলায় জেরিকা চার দিনের রিমান্ডে - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

তাহসিফ হত্যা মামলায় জেরিকা চার দিনের রিমান্ডে

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার জেরিকা তাসনিস দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেরিকা তাসনিস দিশাকে আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরখান থানার আদালতে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস।

রাজধানীর উত্তরখান থানায় আজ তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিমের করা হত্যা মামলার এজাহারে বলা হয়, ২৭ অক্টোবর আমার ছেলে তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে যায়। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি। কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও সে ফিরে আসেনি।

২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌপুলিশ ফোনের মাধ্যমে আমাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে আমার সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌপুলিশ আমার কাছে আমার সন্তানের লাশ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সূত্র : বাসস

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
01 November 2026

তাহসিফ হত্যা মামলায় জেরিকা চার দিনের রিমান্ডে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD