1. sm.khakon@gmail.com : bkantho :
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

আইনজীবীরা জানান, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। তারা জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মত মামলা রয়েছে, যা মোকাবেলা করা হবে আইনিভাবেই।

আদেশের পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তি করার আগ্রহের কথা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির মো: সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল জানান, রাষ্ট্রপতির ইস্যুটি পর্যবেক্ষণ করছে বিএনপি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
23 October 2024

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD