1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক মৎস্যজীবি নিহত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক মৎস্যজীবি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের আকস্মিক মৃত্যু
ফাইল ছবি

বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের বাদাউড়ি মহল্লার জালাল মিয়ার পুত্র।

ঘটনাটি ঘটেছে বানিয়াচং হবিগঞ্জ সড়কের পাশ^বর্তী শুটকী নদীতে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল অনুমান ৬ ঘটিকার সময় শুটকী নদীতে বরজাল দিয়ে মাছ ধরছিল সেলিম মিয়া।

এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার মৃত্যুর খবরে বাদাউড়ি মহল্লায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শুটকী নদীতে মাছ ধরতে গিয়ে বাদাউড়ি মহল্লার সেলিম মিয়া বজ্রপাতে নিহত হয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD