1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জ প্রেসক্লাব’র কার্য নির্বাহী কমিটির জরুরী সভায় আশাহিদ-কে অব্যাহতি - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাব’র কার্য নির্বাহী কমিটির জরুরী সভায় আশাহিদ-কে অব্যাহতি

প্রেস বিজ্ঞপ্তি
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
নবীগঞ্জ প্রেসক্লাব’র কার্য নির্বাহী কমিটির জরুরী সভায় আশাহিদ-কে অব্যাহতি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাব এর কার্য নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার,

শাহ্ সুলতান আহমদ, এম. মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ। সভায় নির্বাহী কমিটির সদস্য মোঃ আশাহিদ আলী আশা গতকাল রবিবার গুরুত্বপূর্ন একটি সরকারী মতবিনিময় সভায় সাংবাদিকতার নীতিমালা লঙ্গন, সংগঠনের শৃংঙ্খলা ভঙ্গ, ক্লাবের স্বার্থ বিরোধী কর্মকান্ড, প্রেসক্লাবের গৌরব হানিকর ও নৈতিকতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে গঠনতন্ত্রের ১১ ধারার (খ) উপধারা মোতাবেক তাকে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয় এবং কেন তাকে সাধারণ সদস্য পদ থেকে চুড়ান্তভাবে অব্যাহতি দেয়া হবে না এই মর্মে আগামী ৭ দিনের সময় দিয়ে নোটিশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
30 September 2024

নবীগঞ্জ প্রেসক্লাব’র কার্য নির্বাহী কমিটির জরুরী সভায় আশাহিদ-কে অব্যাহতি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD