1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
জনসাধারণের সাথে সেনাসদস্যরা অশোভন আচরণ করলে ব্যবস্থা : আইএসপিআর - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

জনসাধারণের সাথে সেনাসদস্যরা অশোভন আচরণ করলে ব্যবস্থা : আইএসপিআর

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে
জনসাধারণের সাথে সেনাসদস্যরা অশোভন আচরণ করলে ব্যবস্থা : আইএসপিআর

জনসাধারণের সাথে সেনাসদস্যরা অশোভন আচরণ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে। আইএসপিআরের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদস্যের কয়েক ব্যক্তির সাথে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।

এতে আরো বলা হয়, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD