1. sm.khakon@gmail.com : bkantho :
ঝলকাঠিতে আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ঝলকাঠিতে আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
ঝলকাঠিতে আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশী মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পা

পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করে। সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমাবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমু ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফাযার সার্ভিসকর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিযন্ত্রণে আনে। কিন্তু রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান।

খবর পেয়ে ফাযার সার্ভিসকর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কযেকটি পোডা লাগেজ থেকে টাকার বান্ডিল বেড়িয়ে পরে। ফাযার সার্ভিস কর্মীরা বিষযটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোডা দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া, ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা হবে বলেও জানায় পুলিশ। ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মো: শফিকুল ইসলাম জানান, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেড়িয়ে আসে। এর সাথে কয়েকটি লাগেজও পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই। সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
06 August 2024

ঝলকাঠিতে আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD