1. sm.khakon@gmail.com : bkantho :
আজ তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

আজ তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে
আজ তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে আজ রোববার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বর্তমান সরকারের মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সর্বোচ্চ এই নীতিনির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
04 August 2024

আজ তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD