1. sm.khakon@gmail.com : bkantho :
রবি-সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেট - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

রবি-সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেট

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

দেশের চলমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। ফলে গ্রাহকদের বড় একটি অংশ সেবাবঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে আগামী রবি ও সোমবারের (২৮, ২৯ জুলাই) মধ্যে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সম্প্রতি আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না। একইসাথে আগামী সপ্তাহের রোববার বা সোমবার মোবাইল নেটওয়ার্ক চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পলক আরো বলেন, ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে স্যোসাল মিডিয়ায় চালাতে হবে। তারা (ফেসবুক) নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করবো। সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকেও চিঠি দেয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
24 July 2024

রবি-সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেট

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD