1. sm.khakon@gmail.com : bkantho :
আক্রমণ না করার শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছে পুলিশ-বিজিবি - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আক্রমণ না করার শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছে পুলিশ-বিজিবি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে
আক্রমণ না করার শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছে পুলিশ-বিজিবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে গেছে পুলিশ ও বিজিবি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়ে তোপের মুখে পড়েন তারা। শিক্ষার্থীরা তাদের চারদিক থেকে ঘিরে ধরলে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ৩০ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

বেলা ১২টা ২০ মিনিটের মধ্যে মহাসড়ক থেকে পুলিশকে সরে যেতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পুলিশ সরে না গেলে ক্যাম্পাস থেকে ইটপাটকেল ছোড়ে শিক্ষার্থীরা। এ সময় আশপাশের দোকানপাটে অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে ক্যাম্পাস থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে ঘিরে ধরে শিক্ষার্থীরা। কোনঠাসা হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। এ সময় তাদের নিরাপত্তা দিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকতা এ আর মুকুল শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তাদের নেতৃত্বে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আর কোনো হামলা হবে না। এই শর্তে শিক্ষার্থীরা নিরাপত্তা দিয়ে তাদের ক্যাম্পাস এরিয়া থেকে বের করে দেয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
18 July 2024

আক্রমণ না করার শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছে পুলিশ-বিজিবি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD