1. sm.khakon@gmail.com : bkantho :
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ নেতাকে দাওয়াত দিলো আ’লীগ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ নেতাকে দাওয়াত দিলো আ’লীগ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ নেতাকে দাওয়াত দিলো আ’লীগ

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াতপত্র পাঠিয়েছে ক্ষমতাসীন দলটি। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এই দাওয়াতপত্র নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ।

বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) মো: আবদুস সাত্তার পাটোয়ারী।

এ তথ্য নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘বিএনপির সিনিয়র ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
21 June 2024

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ নেতাকে দাওয়াত দিলো আ’লীগ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD