1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তায়নে মতবিনিময় সভা - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তায়নে মতবিনিময় সভা

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তায়নে মতবিনিময় সভা

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, আহাদ মিয়া, ফরিদ আহমদ, শিক্ষক নানু মিয়া, দ্বিপু চন্দ্র গোপ, নুপুর দেব প্রমুখ।

এছাড়া উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে সার্বজনীন পেনশন বিষয়ে বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন মাননীয় প্রধান মন্ত্রী সরকারী চাকুরীজীবিদের মতো সকল শ্রেণীর মানুষের কল্যানের জন্য এই পেনশন ব্যবস্থ্যা চালু করেছেন। ১৮ বছর থেকে ৫০ বছরের যে কোন বাংলাদেশী নাগরিক এই পেনশনের আওতায় আসতে পারবেন।

১০০০ টাকা থেকে শুরু করে আয় অনুযায়ী যে কোন অংকের এ স্কিমে অংশ গ্রহন করা এখন জরুরি। আর আপনাদের জমানো টাকা ৬০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সরকারী চাকুরীজীবিদের মতো প্রতি মাসে মৃত্যুর আগ পর্যন্ত পেনশন হিসেবে পাবেন। এছাড়া আপনার অবর্তমানে আপনার নমিনি উক্ত পেনশনের টাকা ভোগ করবেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
24 March 2024

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তায়নে মতবিনিময় সভা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD