1. sm.khakon@gmail.com : bkantho :
৩০ জানুয়ারি সারাদেশে শান্তি সমাবেশ করবে আ’লীগ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

৩০ জানুয়ারি সারাদেশে শান্তি সমাবেশ করবে আ’লীগ

বাংলাকণ্ঠ ডেস্ক
  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে
কৌশলে সংগঠিত হচ্ছে আ’লীগ

আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিন লাল-সবুজ পতাকা হাতে সারাদেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ এই ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লালসবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কিভাবে হবে- সেই কথা বলবেন। সারাদেশে আমাদের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চলনায় সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও এ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
28 January 2024

৩০ জানুয়ারি সারাদেশে শান্তি সমাবেশ করবে আ’লীগ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD