1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপের ফের সংঘর্ষ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপের ফের সংঘর্ষ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে
নবীগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপের ফের সংঘর্ষ
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ একাংশের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেলের উপড় হামলা এবং অপর গ্রুপের আহ্বায়ক নাজিম চৌধুরীর বাড়িঘরে হামলা-ভাংচুর ও নাজিম চৌধুরীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নবীগঞ্জ শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজায় রুবেলের উপড় হামলা ও পৌর এলাকার জয়নগর গ্রামে নাজিম চৌধুরীর বাড়িঘরে হামলা এবং দুটি সিএনজিতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। হামলায় আহত নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন মিয়ার পুত্র শেখ জাহেদুল ইসলাম রুবেলকে আমংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম চৌধুরীকে আহ্বায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হয়। এর পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়ে। এরপর থেকে উভয়পক্ষের নেতাকর্মীর মধ্যে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ বাজারে একটি সালিশে যান একপক্ষের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। সালিশ থেকে ফেরার পথে অপরপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। হামলায় রুবেল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে রুবেলের পক্ষের নেতাকর্মীরা ছুটে এসে পাল্টা হামলা চালালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ করে দোকানের ভিতরে অবস্থান নেন এবং পথচারীগণ দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। তাৎক্ষনিক নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। পরে রুবেলের লোকজন পৌর এলাকার জয়নগরস্থ নাজিম চৌধুরীর বাসভবনে হামলা করে তার বাসার সামনে থাকা দুটি সিএনজি অটোরিক্সা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে, রাত ৮টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডে একটি মোটরসাইকেলে আগুণ ধরিয়ে দিয়েছে একদল দূর্বত্ত। মোটরসাইকেলটি নাজিম চৌধুরীর বলে জানিয়েছেন গ্যারেজ মালিক ও স্থানীয় লোকজন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ মাসুক আলী বলেন, হামলায় গুরুতর আহত রুবেলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD