1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক প্রশিক্ষণ শুরু - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক প্রশিক্ষণ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক প্রশিক্ষণ শুরু

বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক স্কিমের আওতায় প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

শিক্ষকদের এই প্রশিক্ষণ ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন চলবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় ভবনে চলা প্রশিক্ষণ পরিদর্শনে আসেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রমুখ।

এছাড়া ও বিভিন্ন সময়ে চলমান প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে বানিয়াচং উপজেলার ৪১টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার ৫১৬ জন প্রশিক্ষণার্থী শিক্ষককে ৩৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষন দিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের শতভাগ উপস্থিতি থাকায় সকল অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
20 December 2023

বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক প্রশিক্ষণ শুরু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD