বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
লিড নিউজ, শীর্ষ

দুপুরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১২:১৩
Facebook WhatsApp

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামে ৩ দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে) ব্রাসেলস জাভেন্তেম বিমানবন্দর ত্যাগ করে।

বিমানটি শুক্রবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ব্রাসেলসে প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩’ এ যোগ দেন।

ব্রাসেলসে অবস্থানকালে শেখ হাসিনা ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দ, ইউরোপীয় কমিশন (ইসি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ইউরোপীয় পার্লামেন্টের সাথে বেশ কয়েকটি বৈঠক করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইসি প্রেসিডেন্ট এবং ইআইবি প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রায় ৪৭৭ মিলিয়ন ইউরো প্রদানের জন্য বেশ কয়েকটি ঋণ ও অনুদান চুক্তি সই প্রত্যক্ষ করেন, যার মধ্যে রয়েছে- নবায়নযোগ্য (সবুজ) জ্বালানি খাতের জন্য ৪০৭ মিলিয়ন ইউরো এবং সামাজিক খাতের জন্য ৭০ মিলিয়ন ইউরো।

বৃহস্পতিবার শেখ হাসিনা বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী প্লেনারি সেশনে যোগ দেন এবং বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া কমিউনিটি সংবর্ধনায় অংশ নেন।

Share this news as a Photo Card

27 October 2023

দুপুরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...