বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
লিড নিউজ

বিএনপি নেতা খোকন আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১০:১৫
Facebook WhatsApp

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটকের অভিযোগ উঠেছে।

খোকনের সহধর্মিণী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বরাত দিয়ে বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার জানান, খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

26 October 2023

বিএনপি নেতা খোকন আটক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...