বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জাতীয়, রাজনীতি, লিড নিউজ

১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩৯
Facebook WhatsApp

সরকার পতনের একদফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে রোডমার্চ ও সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করছে বিএনপি।

তিনি আরো বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জের জিনজিরায় এবং গাজীপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট রোডমার্চ অনুষ্ঠিত হবে।

২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশের জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী রোডমার্চ। ২৫ সেপ্টেম্বর ঢাকা জেলার আমিনবাজার ও মহানগরে নয়াবাজার সমাবেশ করবে বিএনপি। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ।

২৭ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী কনভেশন, ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরের গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ করবে। ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ ও ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন করবে বিএনপি। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ ও ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ করবে বিএনপি। এবং ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই, চট্টগ্রামের রোডমার্চ করবে বিএনপি।

Share this news as a Photo Card

18 September 2023

১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা বিএনপির

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...