বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
লিড নিউজ

বানিয়াচংয়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৮
Facebook WhatsApp

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উন্নয়ন মেলার শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের নবাগত সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, মৎস্য অফিসার বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান আনুয়ার হোসেন, মঞ্জু কুমার দাশ প্রমুখ।

এছাড়া উপজেলা ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

17 September 2023

বানিয়াচংয়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...