বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা, জেলা

নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ’র নবীগঞ্জের সুশীল সমাজের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ১০:৩৭
Facebook WhatsApp
হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ’র সাথে নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, কমকর্তা ও কর্মচারী, রাজনীতিবিদ সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ট বৃহস্পতিবার বিকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার এর  সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ।
এ সময় উপস্থিত সবাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে কাজ করতে হলে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একার পক্ষে কাজ করা সম্ভব নয়। তিনি বলেন,দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক রয়েছেন। এর মধ্যে হাতেগোনা কয়েকজন মেয়ের মধ্য আমি একজন। মেয়ে হিসেবে আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছেন। এটাই আমার সার্থকতা।
তিনি বলেন,লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। পাশাপাশি আমাদের সন্তানদের গান,কবিতা,নাটক,নৃত্য  প্রতি যদি সম্পৃক্ত করা যায় তাহলেই মাদক থেকে দুরে রাখা থাকবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে।এছাড়াও বক্তারা,ঝানজটসহ বিভিন্ন সমস্যা তোলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ,আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান,সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজবী আহমেদ খালেদ,আরএমও ডা: চম্পক কিশোর সাহা সুমন, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক,মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, নারায়ন রায়,দেবুল ভট্রাচার্য,সাধন দাশ প্রমূখ।
উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার,সাংবাদিক অঞ্জন রায়,সাংবাদিক স্বপন রবি দাশ,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,কৃষি কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দজনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

18 August 2023

নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ’র নবীগঞ্জের সুশীল সমাজের সাথে মতবিনিময়

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...