বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
আন্তর্জাতিক, লিড নিউজ

ঈদ উপলক্ষে আমিরাতে ২ হাজার কারাবন্দীর মুক্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ৭:০২
Facebook WhatsApp

পবিত্র ঈদ উপলক্ষে প্রতিবছর সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কারাবন্দীদের মুক্তি দেয়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় দেশটি দুই হাজারের বেশি বন্দীকে মুক্তি দিলো।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ক্ষমা ও সহনশীলতার মনোভাব থেকে মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের মুক্তির নির্দেশ দেন। দেশটির বার্তা সংস্থা ওয়াম এ তথ্য জানায়।

এদিকে আরব আমিরাতের অন্যান্য অঞ্চলের শাসকরাও ঈদ উপলক্ষে কারাবন্দীদের ক্ষমা করেছেন। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম দুবাইয়ের কারাগারে বিভিন্ন দেশের ৬৫০ কারাবন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন। সমাজজীবন নতুনভাবে শুরু করে বন্দীদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনতেই তাদের মুক্ত করা হয়। তাছাড়া ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ শতাধিক বন্দীকে মুক্ত করেছেন।

রাস আল-খাইমার শাসক শেখ সাউদ বিন সাকার আল-কাসিমি সাড়ে তিন শ’ বন্দীকে এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি ১৬৬ কারাবন্দীকে মুক্ত করার নির্দেশ দেন।

সূত্র : আলআরাবিয়া ও খালিজ টাইমস

Share this news as a Photo Card

27 June 2023

ঈদ উপলক্ষে আমিরাতে ২ হাজার কারাবন্দীর মুক্তি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...