বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
আন্তর্জাতিক, লিড নিউজ

জুমার নামাজের পর ইমরানের বাড়িতে পুলিশের অভিযান!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ মে ২০২৩, ৮:৪৩
Facebook WhatsApp

আজ শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে পুলিশ অভিযান চালাতে পারে। তবে তা ইমরান খানের সম্মতিতে এবং ক্যামেরার উপস্থিতিতে করা হবে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ অভিযোগ করছে, ইমরান খানকে গ্রেফতার করার পর ৯ মে কয়েকটি সামরিক স্থাপনায় হামলাকারী ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’ ইমরান খানের লাহোরস্থ জামান পার্ক বাড়িতে অবস্থান করছে। তাদের গ্রেফতার করার জন্য পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে।

পাঞ্জাবের কেয়ারটেকার তথ্যমন্ত্রী আমির মির বৃহস্পতিবার জানিয়েছেন, আইনপ্রয়োগকারী বাহিনী ইমরান খানের অনুমতি নিয়ে তার বাড়িতে তল্লাসি চালাবে। আর তা করা হবে ক্যামেরার সামনে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সঙ্ঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা লাহোর কমিশনারের তদারকিতে খান সাহেবের কাছে একটি প্রতিনিধিদল পাঠাব।’

এই মন্ত্রী আগে বৃহস্পতিবার ২টার মধ্যে জামান পার্কের বাড়িতে থাকা ‘সন্ত্রাসীদের’ হস্তান্তর করতে ইমরান খানকে আলটিমেটাম দিয়েছিলেন।

মির বলেন, পাঞ্জাবের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মহসিন নকভি এক সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে ইমরান খানের দলের কাছ থেকে সময় নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তার সাথে সাক্ষাত করবে।

ইমরান খান অবশ্য তল্লাসি চালানোর আগে সার্চ ওয়ারেন্ট বহন করতে বলেছেন।
তবে ইমরান খান দাবি করেছেন, পুলিশ আসলে কোনো অভিযান পরিচালনা করবে না। তারা বরং কিছু লোককে সেখানে এনে তাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখানো হবে। তবে তথ্যমন্ত্রী এর জবাবে বলেন, সবকিছু হবে ক্যামেরার সামনে।
সূত্র : জিও নিউজ

Share this news as a Photo Card

19 May 2023

জুমার নামাজের পর ইমরানের বাড়িতে পুলিশের অভিযান!

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...