বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা, শিক্ষা

তাহের বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মে ২০২৩, ৭:২৭
Facebook WhatsApp

রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহেরকে বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। বৃধবার (১৭ মে) বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এর নেতৃত্বে যাচাই বাছাই কমিটি এই ফলাফল ঘোষণা করেন।

আবু তাহের ২০০৩ সালে রত্না উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যাবধি একই প্রতিষ্ঠানে সু-নামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করার প্রানান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ২০১৭ সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত উপজেলা স্কাউটস এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবু তাহের উপজেলা সদরের প্রথম রেখ গ্রামে ১৯৮০ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছিলেন গ্যানিংগঞ্জ বাজারের সুনাম ধন্য ব্যবসায়ী পারু মিয়া ও মাতা গৃহিনী আমিনা খানম।

তার বড় ভাই ছিলেন হবিগঞ্জের গনিত বিষয়ে প্রথম ডক্টরেট ঢাকা বিশ্ব বিদ্যালয়ে প্রফেসর মরহুম ড. আব্দুল কুদ্দুস। অপর এক ভাই বানিয়াচংয়ের জনপ্রিয় শিক্ষক মরহুম মোঃ আব্দুল মোছাব্বির ডা. ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক থাকা অবস্থায় হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন।

এছাড়া তার আরও ৪ ভাই শিক্ষকতা পেশায় ও ছোট ভাই আব্দুল মোক্তাদির সিনিয়র অফিসার হিসেবে অগ্রনী ব্যাংকে কর্মরত আছেন।
এব্যাপারে আবু তাহের বলেন, সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সকলের নিকট তিনি কৃতজ্ঞতা জানান।

Share this news as a Photo Card

17 May 2023

তাহের বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...