বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
আন্তর্জাতিক, লিড নিউজ, শীর্ষ

ইমরান খানকে জামিন দিলো ইসলামাবাদ হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ মে ২০২৩, ৫:১৮
Facebook WhatsApp

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

আজ শুক্রবার দুই সদস্যের ‘স্পেশাল ডিভিশন বেঞ্চ’ এ রায় দেয়। স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন ইমরান খান।

এর আগে গতকাল বৃহস্পতিবার এ মামলায় তাকে গ্রেফতারের বিষয়টিকে অবৈধ হিসেবে উল্লেখ করে তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন দেশটির প্রধান বিচারপতি। তবে তাকে আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

রায়ে আরো বলা হয়, ইমরান খান বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশ লাইনের গেস্ট হাউসে রাত কাটাবেন। তবে তিনি সেখানে বন্দী হিসেবে নয়, মুক্ত মানুষ হিসেবে থাকবেন। পর দিন তথা আজ শুক্রবার তিনি ইসলামাবাদ হাইকোর্টে হাজির হবেন। প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়।

গত মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। তিনি তখন জামিন নিতে আদালতে যাচ্ছিলেন।

সূত্র : ডন, দি নিউজ

Share this news as a Photo Card

12 May 2023

ইমরান খানকে জামিন দিলো ইসলামাবাদ হাইকোর্ট

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...