বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
লিড নিউজ, শীর্ষ

নিউ মার্কেটে আগুন : ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ আহত ১৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৪৬
Facebook WhatsApp

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন ফায়ার সার্ভিসের কর্মী ও একজন স্বেচ্ছাসেবী। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, নিউ মার্কেটের পূর্ব পাশের অংশে আগুনের ভয়াবহতা বেশি। আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো। বঙ্গবাজারের আগুনে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

15 April 2023

নিউ মার্কেটে আগুন : ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ আহত ১৩

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...