বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা, শিক্ষা

নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৪৩
Facebook WhatsApp

নবীগঞ্জ উপজেলার প্রাইমারী স্কুল পর্যায়ের মেধা বৃত্তি ২০২২ পরীক্ষা ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০-১২টা পর্যন্ত নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে। এ পরিক্ষায় উপজেলার সবকটি প্রাইমারি স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের মোট ১ হাজার ৪ শত ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

যার মধ্যে ৫ শত ৯০ জন বালক এবং ৮ শত ৬৮ জন বালিকা। এ বছরে সবকটি বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষায় কুয়াশাছন্ন পরিস্থিতি উপেক্ষা করেও সকল শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরীক্ষায় ২৬ জন বালক এবং ২১ জন বালিকা অনুপস্থিত ছিল। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, কেন্দ্র সচিব নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী,

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলামসহ অন্যান্য নের্তৃবৃন্দ। করোনাকালিন সময় অতিক্রম করে দীর্ঘ ২ বছর পর প্রাথমিক পর্যায়ের সর্বোচ্চ প্রতিযোগিতা মুলক এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সাথে প্রতিটি স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্যনীয় ছিল।

Share this news as a Photo Card

31 December 2022

নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্টিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...