বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

নবীগঞ্জে অবহিতকরণ কোর্সের উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ৯:৫৮
Facebook WhatsApp

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউ/পি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত ৩ দিন ব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধন, স্বাস্থ্য জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইউস্ট্রিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের নবীগঞ্জ সরকারী কলেজ হল রোমে কোর্সের উদ্বোধনী ও মাদক বিরোধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা শাকিল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী, জাতীয় স্থানীয় সরকার ইউস্ট্রিটিউট (এনআইএলজি) প্রকাশনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল মল্লিক, হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, চেয়ারম্যান সমিতির সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,

দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, উপজেলা সিনিয়র মৎষ্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন, ইউপি সদস্য ও সাংবাদিক শাহ সুলতান আহমদ, ইউপি সদস্য আঃ মুকিত, জুয়েল মিয়া, সুজন মিয়া, ইউপি সচিব ভজন ঘোপ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ১৩নং পানিউমদা ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু, ৮নং সদর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, ১২নং ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী, ২নং ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ নোমান হোসেন, ৪নং দীঘলবাক ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, ১০নং দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহ রিয়াদ নাদির সুমন, সাংবাদিক অঞ্জন রায়, ইউপি সচিব আব্দুল আহাদ, রাশেন্দ্র কুমার দাশ, মাওঃ আব্দুল আহাদ, নিলয় দাশ, শাহাজান মিয়া, রোকন উদ্দিন, মৃনাল কান্তি পাল চৌধুরী, সঞ্জয় দাশ, মোঃ সিদ্দিক আলী, অর্জুন দাশসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন- বর্তমানে মাদক আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধি হিসেবে তীব্র ভাবে বিস্তার লাভ করছে। মাদকের প্রভাবে প্রভাবিত হচ্ছে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাদকের কুফল না জেনেই তারা পা দিচ্ছেন এই ভুল পথে। তাই গ্রামেগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে জনপ্রতিনিধি সহ সমাজরে সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

Share this news as a Photo Card

13 October 2022

নবীগঞ্জে অবহিতকরণ কোর্সের উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...