
জেলা পর্যায়ের বিচারকদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
গত ২২ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৫) পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ব্যতীত নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সরকারি যানবাহন ব্যবহারে শৃঙ্খলা রক্ষা এবং দাপ্তরিক কাজে গাড়ির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: বাসস
