📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

প্রকাশিত: November 22, 2026 | বিভাগ: জাতীয়
নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
প্রেস বিজ্ঞপ্তি : দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি গত শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করে।
এবারের করপোরেট নাইটের প্রতিপাদ্য ছিল ‘দ্য আর্ট অব কংক্রিট’। অনুষ্ঠানে আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেডকে টিইউভি অস্ট্রিয়া এবং আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে জিএসসিএস সার্টিফিকেশন বডি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করে।

সম্মাননাপ্রাপ্ত প্রকৌশলী ও স্থপতিরা:

  • ড. এম. শামীম জেড বসুনিয়া — সাবেক অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ — প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ — সাবেক প্রধান সমন্বয়ক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

  • ড. সৈয়দ ফখরুল আমিন — সাবেক অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • অধ্যাপক ড. খান মাহমুদ আমানত — অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • ড. মেহেদী আহমেদ আনসারী — অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম — অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর — অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • ফাল্গুনী মল্লিক — সাবেক সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয় ও প্রধান স্থপতি, ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটস

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ এবং আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

Share this news as a Photo Card

22 November 2026

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন