📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

ব্রিটেনের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের উদ্বোধন

বদরুল মনসুর, কার্ডিফ (যুক্তরাজ্য) থেকে:
বদরুল মনসুর, কার্ডিফ (যুক্তরাজ্য) থেকে: প্রকাশিত: ২৪ November ২০২৬, ৯:২৬ am
ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং তরুণদের জন্য একটি সুন্দর, সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাব’-এর শুভ উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের প্রেসিডেন্ট জুবায়ের আহমেদের সভাপতিত্বে এবং স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও জেনারেল সেক্রেটারি রুমন রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টারের কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের এবং তরুণ ব্যবসায়ী মুজিবুল হাসান নিউটন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মো. হায়দার, জয়েন্ট সেক্রেটারি এনাম আহমেদ, ট্রেজারার জাহিদ হাসান, জয়েন্ট ট্রেজারার মো. রিয়াজ মুর্শেদ, জুলফিকার হায়দার জুয়েল, নাজমুল আহমেদ, তানজু আহমেদ, রাজ বাহাদুর, রুমান আহমেদ, শামিম আহমেদ ও রায়হান আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় তারা ক্লাবটিকে এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা বলেন, “খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং সর্বোপরি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।”

Share this news as a Photo Card

24 November 2026

ব্রিটেনের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন