📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
উপজেলা

নবীগঞ্জে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দেশি মাছের শুঁটকি

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) :
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : প্রকাশিত: ২৪ November ২০২৬, ৯:১৯ am
হবিগঞ্জের নবীগঞ্জে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দেশি মাছের শুঁটকি। একসময় যে শুঁটকির ঘ্রাণে ভরে থাকত নবীগঞ্জের হাট-বাজার আর গ্রামের উঠোন, এখন হাইব্রিড ও চাষের মাছের দাপটে সেই চিরচেনা দৃশ্য আর চোখেই পড়ে না। মূলত দেশি মাছের তীব্র অভাবেই আগের মতো শুঁটকি তৈরি হচ্ছে না।
নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের হাওর ও খাল-বিলে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া যেত। পুঁটি, টেংরা, শিং, মাগুর, কৈ, বোয়াল, বাইম, খলিশা ও চিংড়িসহ নানা প্রজাতির মাছ দিয়ে বাড়িতে বাড়িতে শুঁটকি বানানো হতো। কিন্তু এখন আর সেই মাছের দেখা মেলে না।
স্থানীয় বাসিন্দা রানু সরকার জানান, দেশি মাছ হারিয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। হাওর-বিল ভরাট হয়ে সেখানে এখন ঘরবাড়ি ও রাস্তাঘাট তৈরি হয়েছে। পাশাপাশি অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ ধরে ফেলায় মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না।
এছাড়া ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলেও খাল-বিলের মাছ মরে যাচ্ছে। অন্যদিকে, বর্তমানে বাজারগুলো চাষের পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতলা, মাগুর, বোয়াল, শোল ও টেংরা মাছে সয়লাব। দেশি মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ ক্রেতারাও তা কিনতে পারছেন না।

Share this news as a Photo Card

24 November 2026

নবীগঞ্জে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দেশি মাছের শুঁটকি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন