📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

ইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্প

প্রকাশিত: November 22, 2026 | বিভাগ: আন্তর্জাতিক, রাজনীতি, লিড নিউজ, শীর্ষ
ইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে এমন একটি ‘স্থায়ী’ চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলেও পরিবর্তন করতে পারবেন না। একইসঙ্গে তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের মধ্যে বারবার চুক্তি ভঙ্গ করার প্রবণতা রয়েছে। তিনি বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিন সকালেই তারা তা ভেঙে ফেলে।’ এই পরিস্থিতির কারণেই তিনি দীর্ঘমেয়াদি ও কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
নতুন চুক্তির শর্ত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতে হোয়াইট হাউসে যেই আসুক না কেন, চুক্তিতে এমন কঠোর শর্ত থাকতে হবে যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তার ভাষায়, ‘আমি এমন একটি স্থায়ী চুক্তি করতে চাই, যাতে চার, ১৫ বা ২০ বছর পর যদি কোনো অযোগ্য প্রেসিডেন্টও ক্ষমতায় আসেন, তবুও তিনি যেন তা পরিবর্তন করতে না পারেন।’ ভবিষ্যতের কোনো মার্কিন প্রশাসনকে আগের অবস্থান থেকে সরে এসে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানে শাসন পরিবর্তনের বিষয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তার প্রশাসন ইতোমধ্যে ইরানের বেশ কয়েকটি নেতৃত্বের সঙ্গে কাজ করেছে। তিনি বলেন, ‘আমরা এখন তৃতীয় একটি দলের সঙ্গে কাজ করছি, তাই একে আপনারা চূড়ান্ত শাসন পরিবর্তন বলতে পারেন।’
ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প মন্তব্য করেন, তারা হয়তো তুলনামূলকভাবে কিছুটা ‘যুক্তিবাদী’, তবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এখনো বেশ কঠিন।

Share this news as a Photo Card

22 November 2026

ইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্প

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন